বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ২০,০০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
logo

২০,০০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর উত্তরা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক চিহ্নিত পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- রুনা পারভিন (৩৯)।

আজ মঙ্গলবার (২৭ মে ২০২৫.) উত্তরা পূর্ব থানাধীন বিএনএস টাওয়ারের পাশের এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে নিয়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস টাওয়ারের পূর্ব পাশে রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির টিম সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রুনা পারভীনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত রুনা পারভিন পেশাদার মাদক কারবারি। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন