বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ১৩৬ টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
logo

১৩৬ টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

রাজধানীর গুলিস্তানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের ছিনতাইকৃত ১৩৬ টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ উজ্জল (৩৫) ২। মোঃ সোহাগ (২১) ৩।  মোঃ সিয়াম (১৮) ৪।  মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৪) ও ৫। জাহিদুল ইসলাম (৩৫)।

সোমবার (২ জুন ২০২৫ ) গুলিস্তানের নগর ভবনের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরীসহ সারা দেশে ছিনতাইকারীদের সঙ্গে সিন্ডিকেট গড়ে তুলে ছিনতাইকৃত মোবাইল ফোন ঢাকায় এনে গুলিস্তান ও আশপাশের এলাকায় অবৈধভাবে বিক্রি করতো।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ২০২৫,  তারিখে যাত্রাবাড়ী এলাকা হতে ৫০টি মোবাইল ফোনসহ মোঃ কাউছার (৩৭) নামক একজনকে গ্রেফতার করে সিটিটিসি। এ সংক্রান্তে গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়। উক্ত মামলার তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল সোমবার সিটিটিসি স্পেশাল এ্যাকশন গ্রুপের অভিযানে বিভিন্ন মডেলের ১৩৬ টি মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে সম্পৃক্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের  যাত্রাবাড়ী থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন