রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা হতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম - মোসাঃ তাছলিমা আক্তার (৩৬)।
রবিবার (১৫ মার্চ) বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় রাজধানীর শাহজাহানপুর থানাধীন ডিআইটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম রাজধানীর শাহজাহানপুর থানাধীন ডিআইটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোসাঃ তাছলিমা আক্তারকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ও মাদককাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোসাঃ তাছলিমা আক্তার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
১০০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
১০০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা হতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম - মোসাঃ তাছলিমা আক্তার (৩৬)। রবিবার (১৫ মার্চ) বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় রাজধানীর শাহজাহানপুর থানাধীন ডিআইটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ডিবি-মতিঝিল বিভাগ
সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম রাজধানীর শাহজাহানপুর থানাধীন ডিআইটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোসাঃ তাছলিমা আক্তারকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ও মাদককাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোসাঃ তাছলিমা আক্তার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত