উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী): ||
“মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ফুটবল একাডেমী আয়োজিত নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ জুলাই) বিকালে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক সফল ফুটবলার অসিত সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য ও ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরুন আক্তার পলিন।এ সময় সাবেক ফুটবলার ফারুক হোসেন, কবির হোসেন, বকুল ইসলাম সহ সূধীজন উপস্থিত ছিলেন। উক্ত খেলায় দেখতে আসা ফুটবল প্রেমীদের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। ফুটবল প্রীতি ম্যাচে ডোমার ফুটবল একাডেমী এবং বগুড়া নারী ফুটবল দল অংশ গ্রহন করেন। টানটান উত্তেজনা এবং উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দুই দলের বাঘ সিংহের লড়াইয়ে কোন দলেই গোল দিতো না পারায়। শেষে ট্রাইফিগারে ৪/৩ গোলে ডোমার ফুটবল একাডেমীকে হারিয়ে বগুড়া নারী ফুটবল দল চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মেহেরুন আক্তার পলিন জানান, শরীর ও স্বাস্থ্য ভাল রাখতে খেলার কোন বিকল্প নেই। ছেলেদের পাশাপাশী নারী ফুটবল দল খেলাধুলায় দেশে বিশেষ অবদান রাখবে বলে আশা করেন তিনি।