উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
দীর্ঘ ১৭ বছরের অত্যাচার নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগের বিনিময়ে আজকের ছাত্রদল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |মহাখালীতে ন্যাশনাল হেলথ অফ ইনস্টিটিউট ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন | প্রশাসক বলেন, আজকের ছাত্রদল একদিনে তৈরি হয়নি, দীর্ঘ ১৭ বছরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে | বিগত সরকারের নির্যাতন কারণে বহু ছাত্রদল নেতা মৃত্যুবরণ করেছে, তাদের অবদান আমাদের স্মরণ করতে হবে |প্রশাসক বলেন, বিগত সরকারের আমলে হাজার হাজার নেতা কর্মী যেভাবে আন্দোলন সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নিহত,আহত ও পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আমরা স্মরণ করব |প্রশাসক আরো বলেন,জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতা কর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছে তা অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মী এমন হত্যার শিকার হয়নি |জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে এবং আজ শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্মের ছাত্রসমাজ তার আত্মত্যাগ কে স্মরণ করবে | প্রশাসক জানান, ছাত্রদল সবসময় সর্বদা দেশের জন্য মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে |কলেজের অধ্যক্ষ ও কলেজ ছাত্রদলের সভাপতিসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন |