উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২২/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২৩.৪৫ ঘটিকার মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন পশ্চিম কাজির পাগলা মসজিদ সংলগ্ন ব্রীজ এলাকা হতে বিপুল পরিমান মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০|গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ, শ্রনীগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২২/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২৩.৪৫ ঘটিকার মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানাধীন পশ্চিম কাজির পাগলা মসজিদ সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে| উক্ত আভিযানিক দল পদ্মা সেতুর ওপর থেকে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকায় রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি পরিচালনা করে| এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে এর ভেতর থেকে ২৮১ (দুইশত একাশি) বোতল স্কাফ সিরাপ, যার আনুমানিক বাজার মূল্য ১১,২৪,০০০/- (এগারো লক্ষ চব্বিশ হাজার) সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে আটক করে| আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১| মো: সম্রাট হোসেন (৩৬), পিতা- মো: মোশারফ হোসেন, ও ২| মো: শরিফুল ইসলাম (২৪), পিতা- মো: তরিকুল ইসলাম, উভয় সাং- হালসা, থানা- কোতয়ালী, জেলা- যশোর বলে জানা যায়| এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়|প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী| তারা দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে স্কাফ সিরাপসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে| মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে| র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে|