উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ড ও নৈতিক স্খলনের অভিযোগে শ্যামনগরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ২২শে জুলাই (বুধবার) 'শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ'-এর উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে স্থানীয় সাধারণ জনগণ, সচেতন নাগরিক ও বিক্ষোভকারীরা অংশ নেন। বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে, অনৈতিক কর্মকাণ্ড ও নৈতিক স্খলনের অভিযোগ এনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সচেতন মহলের মতে, একজন দায়িত্বশীল ব্যক্তির এমন কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।