উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্র।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।