উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি : ||
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে সাবেক সৌদি প্রবাসী শাহাবুদ্দিন আহমেদ ক্যান্সারের সাথে লড়াই করছেন। দীর্ঘ এক বছর ধরে মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি এখন চরমপর্যায়ে রয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর সৌদি আরবে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দিয়ে পরিবার পরিচালনা করে আসছিলেন শাহাবুদ্দিন। কিন্তু গত এক বছর আগে তার পায়খানার রাস্তায় তীব্র শারীরিক সমস্যা দেখা দেয়। পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হলে তার শরীরে মারণব্যাধি ক্যান্সার শনাক্ত হয়। রোগ ধরা পড়ার পর থেকে চিকিৎসা করাতে গিয়ে তার সহায়-সম্বল শেষ হয়ে যায়। বর্তমানে অত্যন্ত ব্যয়বহুল এই মাকাত্সক ব্যাধির চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো কোনো আর্থিক সক্ষমতা তার বা তার পরিবারের নেই।এমন চরম অসহায় মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত শাহাবুদ্দিনের পাশে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন সেমন্তঘর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক , সৌদি আরব প্রবাসী ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। সেমন্তঘর প্রবাসী সংগঠনের সভাপতি ও সেমন্তঘর মানব-কল্যাণ যুব সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ব্যক্তিগত তহবিল থেকে শাহাবুদ্দিনের চিকিৎসার জন্য নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করেন ।'সেমন্তঘর বাজারে মানব-কল্যাণ যুব সংগঠন'-এর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অনুদান হস্তান্তর করা হয়। সেমন্তঘর মানব-কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সেমন্তঘর মানব কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ রবিউল আলম রুবেল এর সভাপতিত্বে ও মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী মানবিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নূর নগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ হেদায়ত উল্লাহ, সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া,বীর মুক্তিযোদ্ধা জাহের মিয়া, সাবেক ইউপি সদস্য শাহীন আলম, কবি হোসাইন,মোঃরবিউল ইসলাম রুমী,মোঃ মাহফুজ, সুজন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং শাহাবুদ্দিনের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসী ভাইদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।