উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুয়েল খাঁ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ||
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন গ্রামে এক ইমামের বসতঘরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের তালা ভেঙে নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়, ঘরের ফ্যান, ফ্রিজে থাকা মাছ-মাংসসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগী মাওলানা হাবিবুর রহমান জানান, তিনি চাপরতলা এলাকার একটি মসজিদে ইমামতি করেন। ঘটনার সময় তার পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং তিনি কর্মস্থলে থাকায় বসতঘরে কেউ ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।মাওলানা হাবিবুর রহমান বলেন,“ডাকাতরা নগদ প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়, ঘরের ফ্যান, এমনকি ফ্রিজে থাকা মাছ-মাংসও নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”তিনি আরও বলেন,“মানুষের ঘরবাড়ির নিরাপত্তা কোথায়? আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং লুট হওয়া মালামাল উদ্ধারের ব্যবস্থা করা হোক।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রাও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।