উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।