উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিনোদন ডেক্স : ||
বলিউড ও পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা, দিল্লিতে সরকারবিরোধী আন্দোলন ঘিরে বিক্ষোভ ও পুলিশের অভিযানের পর শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মুখ খুলেছেন। তারা আন্দোলনকারীদের অভিযোগ শোনা এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার (২১ জুলাই) পাঞ্জাবি অভিনেতা ও সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ ইনস্টাগ্রামে লেখেন, যা ঘটেছে তা দুঃখজনক। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। তিনি শিক্ষার্থীদের ক্ষোভ ও অভিযোগ গুরুত্ব দিয়ে শোনার আহ্বান জানান। একই সঙ্গে কৃষক আন্দোলনের সময় কথা বলায় ‘দেশদ্রোহী’ আখ্যা পাওয়ার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন।অভিনেতা রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া যৌথ পোস্টে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বলেন, তরুণদের কণ্ঠস্বর শোনা উচিত এবং তারাই দেশের ভবিষ্যৎ।এবড়মৎধঢ়যরপ জবভবৎবহপবএর আগে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা-নির্মাতা প্রকাশ রাজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। শাবানা আজমি বলেন, তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সংবিধানপ্রদত্ত অধিকারের চর্চার অংশ। তিনি জোর দিয়ে বলেন, আন্দোলনে কোনো ধরনের সহিংসতার উদ্দেশ্য নেই।পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করেছেন অভিনেত্রী হুমা কুরেশিও। তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এমন আচরণ তাকে গভীরভাবে ব্যথিত করেছে।চিত্রনাট্যকার সুতপা সিকদার বলেন, জবাবদিহি চাইতে আসা অনেক শিক্ষার্থী সামান্য অর্থ ও অনেক আশা নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাদের সংগ্রামের প্রতি সম্মান জানানো উচিত।অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস বলেন, গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। তিনি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের প্রতি সংহতি জানান এবং বলেন, গঠনমূলক ভিন্নমতই গণতন্ত্রকে টিকিয়ে রাখে।অভিনেত্রী ভূমি পেডনেকারও সহিংসতার নিন্দা জানিয়ে শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসংগতি দূর করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।দিল্লিতে চলমান আন্দোলন ও পুলিশি অভিযানের পর দেশটির রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের এমন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।