উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খানের প্রচেষ্টায় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে দাকোপ উপজেলার অত্যন্ত অবহেলিত গ্রাম ‘পালখালী’ মডেল গ্রাম হিসেবে স্বীকৃতি লাভ করেছে।এই উপলক্ষে গ্রামটির সার্বিক অবস্থা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড খতিয়ে দেখতে পরিদর্শন করেছেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ বোরহান উদ্দিন মিঠু।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। মডেল গ্রাম হিসেবে এর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।