উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী): ||
“মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সুস্ট ভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১২টায় চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলার নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুজ্জামান, ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সহকারী শিক্ষক আব্দুর রফিকের সঞ্চালনায় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সহযোগিতায় এ ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।