উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আব্দুস সবুর, তানোর: ||
রাজশাহীর তানোর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির সহযোগিতায় এ ঘোষণা দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর-অপারেশনস চন্দন জেড গোমেজ, ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) রাজু উইলিয়াম রোজারিও এবং রাজশাহী (এডিপিসিও) সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, তানোর এপির ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ড্রিকাস মুর্ম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ধর্মীয় নেতা, চাইল্ড ও ইয়ুথ ফোরামের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।তানোর এপি শিশু ফোরামের সদস্য মুক্তা খাতুন ও যুব সদস্য সারোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণায় বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান করা হয়। পরে ঘোষণা ফলক উন্মোচন এবং ঘোষণা পত্রে স্বাক্ষরের মাধ্যমে তানোরকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।