উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
রাজধানীর সবুজবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম-১। মোঃ কামরুল ইসলাম (২৪)।সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় সবুজবাগ থানাধীন নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি একটি বাড়িতে অভিযান পরিচালনা করে কামরুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।