উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝালকাঠি প্রতিনিধি: ||
জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠির বিশেষ অভিযানে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১ যুবককে গ্রেফতার করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জিডি নং-৩৪১, তাং-২১/০৭/২০২৬ ইং মূলে এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভাধীন ২নং ওয়ার্ডস্থ মধ্য চাঁদকাঠি ৪৬২ বড় বাড়ি হাউজিং এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ রাব্বি সরদার (৩০) নামে ০ জন যুবক কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীর রাব্বি সরদার (৩০) ঝালকাঠি সদর উপজেলার পূর্বচাঁদ কাঠির মৃত মজিবর সরদার ও সুফিয়া বেগমের পুত্র।২১ জুলাই বেলা ১২:১০ মিনিটে ঝালকাঠি পৌরসভাধীন ২নং ওয়ার্ডস্থ মধ্য চাঁদকাঠি ৪৬২ বড় বাড়ি হাউজিং এর সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ আটক করা হয়।বিষয়ে এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদ বাদী হয়ে ধৃত আসামী রাব্বি সরদার(৩০) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এ প্রতিবেদককে জানান, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ভুমিকা থাকবে। ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত করার জন্য অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে ডিবি পুলিশ সর্বোচ্চ নজরদারি রাখছেন। আমরা মাদকমুক্ত ঝালকাঠি গড়ার জন্য কাজ করছি।"