উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
সংবাদ পরিবেশন ও পেশাগত নানা ব্যস্ততার মাঝেও খুলনা মফস্বল প্রেসক্লাবকে আরও আধুনিক, যুগোপযোগী এবং জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ।খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মইদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক নবী এবং সহ-সভাপতি মির ফারুক হোসেন শত ব্যস্ততার ফাঁকেও ক্লাবকে কেন্দ্র করে প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছেন। ক্লাব সূত্র জানায়, সংগঠনটিকে কীভাবে আরও আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে গতিশীল করা যায়, তা নিয়ে এই তিন সম্মানিত নেতা নিয়মিত নানা আলোচনা ও মতবিনিময় করে থাকেন।শুধু প্রেস ক্লাবের প্রাতিষ্ঠানিক উন্নয়নই নয়, খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে কীভাবে দেশের মানুষের সেবায় আরও সক্রিয় ভূমিকা রাখা যায়—সে বিষয়টিও তাঁদের ভাবনার কেন্দ্রে রয়েছে।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকল সদস্যের সম্মিলিত চেষ্টা ও গণমাধ্যমের শক্তির মাধ্যমে ভবিষ্যতে সাধারণ জনগণের কল্যাণে খুলনা মফস্বল প্রেসক্লাব আরও দৃষ্টান্তমূলক কাজ করে যাবে।