উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষকদের সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দের সাথে কুশল বিনিময় এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। সভার এক পর্যায়ে শিক্ষকবৃন্দের পক্ষ থেকে কেসিসি প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।সভায় প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।