উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
নড়াইলে পাঁচ বছরের এক শিশু জান্নাতুলকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ ও পরবর্তীতে গলা টিপে হত্যা করার এক নির্মম ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযুক্ত রবিউল নামে এক ব্যক্তি পালিয়ে যায়।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত রবিউল শিশু জান্নাতুলকে খাবারের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে তাকে শ্লীলতাহানি ও ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে শিশুটির গলা টিপে হত্যা করে স্থান ত্যাগ করে।শিশুটির নিথর দেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং পরিবারের মধ্যে আহাজারি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।