উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুটেক্স প্রতিনিধি: ||
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) টেক্সমেক সোসাইটি'র ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ৪৮তম ব্যাচের পান্থ মোহাম্মদ শহিদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহতাসিম প্রবাল। শনিবার (১৮ জুলাই) সংগঠনের পক্ষ থেকে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের মো. সুজন হাসান। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা শাদমান শাহরিয়ার ও আবদুল্লাহ ইউনুস।কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মো. নুজহাত ইসলাম নির্জন, তাহাসিনুর রশিদ, নাঈম খান, শৌরব মিত্র, মোহতাসিম অর্ণব, মো. সাদিক হাসান পবন, মো. নাজমুল জামান নেহাল, অতুলন ভট্টাচার্য, আরিফুল ইসলাম সুইট, হামিম সরদার এবং অরণ্য দাস।নবনির্বাচিত সভাপতি পান্থ মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, “বুটেক্স টেক্সমেক সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। সংগঠনের শিক্ষক, উপদেষ্টা, সিনিয়র, সহপাঠী ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নতুন কমিটির সবাইকে সঙ্গে নিয়ে টেক্সটাইল ও যন্ত্রপ্রকৌশল-সংশ্লিষ্ট জ্ঞানচর্চা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী কার্যক্রমকে আরও এগিয়ে নিতে কাজ করব। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও ব্যবহারিক শেখার সুযোগ সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য।”তিনি আরও বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় টেক্সমেক সোসাইটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শিক্ষার্থীদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”সাধারণ সম্পাদক মোহতাসিম প্রবাল বলেন, “এই দায়িত্ব দেওয়ায় সংগঠনের সম্মানিত শিক্ষক, সিনিয়র, সহপাঠী ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে টেক্সমেক সোসাইটির কার্যক্রম আরও সমৃদ্ধ করতে এবং শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি।”সিনিয়র সহসভাপতি মো. সুজন হাসান বলেন, “এই দায়িত্ব আমার প্রতি সংগঠনের সদস্যদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নতুন কমিটির সহকর্মীদের নিয়ে দক্ষতা, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেক্সমেক সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করব। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।”