উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তানভীর আহমদ ফারুক ||
খুলনা নগরীর উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন করা হয়েছে। এই যৌথ উপলক্ষকে কেন্দ্র করে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু।আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি ও সাহিত্য চর্চা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 'খুসাস' দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে খুলনায় সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষের এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী।উক্ত আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাহিত্য-সংস্কৃতি অনুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।