উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৭ জুলাই সংগঠনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মুনতাজুল ইসলাম স্বাক্ষর করেন।প্রেস বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি নাদিম হাসান বলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে রাজপথের আন্দোলন-সংগ্রাম, প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি সংগঠন। তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধকে ধারণ করে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় নবগঠিত কমিটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপসহীন ভূমিকা পালন করবে।সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এ যুব সংগঠন মানুষের রাজনৈতিক, সামাজিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, জুলাই আন্দোলনে যুব অধিকার পরিষদের চারজন নেতাকর্মী শহীদ হন এবং অসংখ্য নেতাকর্মী আহত হন। জুলাইয়ের চেতনাকে ধারণ করে মাদকমুক্ত যুবসমাজ গঠন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং অধিকারভিত্তিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সংগঠন কাজ করে যাবে।সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের সততা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী সংগঠনে পরিণত হবে। তিনি দেশ, জনগণ ও যুবসমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সফলতা কামনা করেন।দপ্তর সম্পাদক কাওছার আলী বলেন, দেশের স্বার্থ ও কল্যাণে যুব অধিকার পরিষদ অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও কাজ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগের চাহিদা অনুযায়ী প্রযুক্তিনির্ভর দক্ষ, শিক্ষিত ও মাদকমুক্ত তরুণ প্রজন্ম গঠন এবং বেকারত্ব হ্রাসে সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত এই আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। পরবর্তীতে সাংগঠনিক প্রয়োজন অনুযায়ী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।