উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেক্স: ||
স্পেন প্রবল বজ্রঝড়ের কারণে বিশ্বকাপ ফাইনালের আগে নির্ধারিত শেষ অনুশীলন করতে পারেনি। শনিবার নিউইয়র্ক ও নিউ জার্সি এলাকায় বৈরী আবহাওয়ার কারণে দলটির অনুশীলন বাতিল করা হয়।মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, কোচ লুইস দে লা ফুয়েন্তের দলের নিউ জার্সির মেলানি লেন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের সূচি ছিল। শুরুতে অনুশীলন সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে নিরাপত্তার কথা বিবেচনা করে সেটি পুরোপুরি বাতিল করা হয়।তবে স্পেনের অনুশীলন বাতিল হলেও আর্জেন্টিনা শেষ পর্যন্ত অনুশীলন সম্পন্ন করতে পেরেছে। লিওনেল মেসিদের অনুশীলন ভেন্যু ছিল স্পেনের ভেন্যু থেকে প্রায় পাঁচ মাইল দূরে মরিসটাউনে। যদিও বৈরী আবহাওয়ার কারণে তাদেরও মাঠে নামতে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে।বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা