উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন বর্তমান সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে।শনিবার (১৮ জুলাই) বিকেলে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মাহদী আমিন বলেন,১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ, স্বতঃস্ফূর্ত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে। এর ফলে জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে। সরকার ও জনগণের মধ্যে আস্থা ও নির্ভরতার সম্পর্ক গড়ে উঠেছে, যা রাষ্ট্রব্যবস্থাকে কল্যাণমুখী গণতান্ত্রিক সরকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।দ্রুত বিচার নিশ্চিতের কয়েকটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৯ দিনের মধ্যে এবং মেহেরপুরের একটি শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শেষে এক মাসের মধ্যে ১০টি রায় ঘোষণা করা হয়েছে।মাহদী আমিন বলেন বর্তমান সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে চায়।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।