উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন দেশের পুঁজিবাজারকে স্থিতিশীল করতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন আরও কঠোরভাবে তদারকির কথা। তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক।শনিবার (১৮ জুলাই) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পুঁজিবাজারবিষয়ক ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাসুদ খান বলেন,যেকোনো মূল্যে দেশের পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে হবে।’ এ লক্ষ্য বাস্তবায়নে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন আরও কঠোরভাবে তদারকি করা হবে বলেও জানান তিনি।তিনি বলেন, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিবেশে কাজ করার শর্তেই বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। ব্যক্তি নয়, বরং সামষ্টিক সমস্যার সমাধানেই বিএসইসি অগ্রাধিকার দেবে।বিএসইসি চেয়ারম্যান নতুন বিনিয়োগকারীদের সরাসরি শেয়ার কেনার পরিবর্তে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান।অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘ দুই দশকেও দেশের পুঁজিবাজার কাঙ্ক্ষিত গতি অর্জন করতে পারেনি। কারসাজি, সুশাসনের ঘাটতি এবং বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটিয়ে বাজারকে স্থিতিশীল করার চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে।ছায়া সংসদ বিতর্কে সরকারি দলের ভূমিকায় অংশ নেয় প্রাইম ইউনিভার্সিটি এবং বিরোধী দলের ভূমিকায় অংশ নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি। বিতর্কে সরকারি দল দাবি করে, দুর্বল নিয়ন্ত্রক ব্যবস্থার কারণে বাজারে আস্থার সংকট তৈরি হয়েছে। অন্যদিকে বিরোধী দলের মতে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন পুঁজিবাজারের সংকটের অন্যতম কারণ।