উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নিষিদ্ধ মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এই গোপন সংবাদ পেয়ে অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে ধৃত আসামির কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক 'স্কাফ সিরাপ' (Skaff Syrup) এবং 'উইনকেরেক্স' (Winckerex) উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব সূত্রে জানা গেছে।