উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
পাবনায় বেকার যুবক ও কর্মহীন মানুষের মাঝে কর্মসংস্থান মূলক যানবাহন বিতরণ করেছেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। গতকাল শুক্রবার দুপুরে পাবনা বিসিক শিল্প নগরীতে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।কাতার চ্যারিটির সহযোগিতা ও এবি ট্রাস্ট এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ৪০ জন মানুষের মাঝে প্রায় দেড় কোটি টাকা মূল্যের যানবাহন বিতরণ করা হয়েছে।উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে কাতার চ্যারিটির পার্টনারশীপ কো-অর্ডিনেটর তানভীর ইলাহিসহ অন্যান্য অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।