উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
'জুলাই শহিদ দিবস-২০২৬' পালন উপলক্ষে খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে নগরীর শিববাড়ি মোড়স্থ নবনির্মিত 'জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।শ্রদ্ধা নিবেদনকালে কেসিসি প্রশাসকের সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, এবং প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা উপস্থিত ছিলেন। এছাড়া কেসিসি’র অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও এ সময় শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।