উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তানভীর আহমদ ফারুক ||
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে নগরীর ঐতিহাসিক শহিদ হাদিস পার্কে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীকে সবুজায়নের লক্ষ্যে কেএমপি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথি কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গাছের প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, পরিবেশের উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই ধরনের সবুজায়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।