উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তানভীর আহমদ ফারুক ||
খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করেছে। আটককৃত কারারক্ষীর নাম জিহাদুল কবির। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আজ ১৪ জুলাই বিকেলে নগরীর ট্যাংক রোড এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকেই ইয়াবাসহ জিহাদুল কবিরকে হাতেনাতে আটক করা হয়।নগর গোয়েন্দা ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন এসআই আশরাফুল আলম, এসআই সাইদুর রহমান, এসআই মাইনুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল (সঙ্গীয় ফোর্স)। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।