উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেক্স: ||
ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠন (ফেটো) পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আইনের শাসনের আওতায় তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানবুধবার (১৫ জুলাই) রাজধানী আঙ্কারায় ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টার ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘১০ বছর ১৫ জুলাই: ইচ্ছাশক্তি আমাদের, বিজয় আমাদের’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এরদোয়ান বলেন, ফেটো এখনো রয়েছে, তাই তাদের বিরুদ্ধে লড়াইও চলবে। ধৈর্য ও আইনের শাসন মেনে আমরা এই সংগঠনের হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাব।তিনি জানান, ফেটোর গোপন সদস্যদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সংগঠনটি যে ফাঁদ পেতে রাখতে পারে, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে।প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য এখন আর কোনো পথ খোলা নেই। তুরস্কের বিরুদ্ধে বৈরিতা দেখিয়ে কেউ সফল হতে পারবে না।২০১৬ সালের ১৫ জুলাইয়ের অভ্যুত্থানচেষ্টার জন্য ফেটোকেই দায়ী করে আসছে আঙ্কারা। এরদোয়ানের অভিযোগ, ওই রাতে সংগঠনটি তুরস্কের পার্লামেন্ট, প্রেসিডেন্ট ভবন, সামরিক সদরদপ্তর, পুলিশ স্থাপনা, রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি এবং স্যাটেলাইট প্রতিষ্ঠান তুর্কস্যাটসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে হামলা চালায়।ফেটোকে তিনি ক্যানসারের কোষের মতো রাষ্ট্রযন্ত্রকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়া একটি গুপ্তচর নেটওয়ার্ক” হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সংগঠনটি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।অভ্যুত্থান প্রতিহত করতে জীবন উৎসর্গকারী নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এরদোয়ান বলেন, সেদিন স্বাধীনতা যুদ্ধের চেতনা আবারও জীবন্ত হয়ে উঠেছিল। তুর্কি জনগণ প্রমাণ করেছে, এই জাতির সামনে কোনো শক্তিই টিকতে পারে না।২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টায় ২৫৩ জন নিহত এবং ২ হাজার ৭০০-এর বেশি মানুষ আহত হন।ভাষণে ফিলিস্তিনের গাজা, লেবানন, সোমালিয়া, সিরিয়া, রাখাইন ও সুদানসহ বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলের মানুষের প্রতিও তুরস্কের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।তিনি বলেন, যেখানেই নির্যাতিত ও অসহায় মানুষ থাকবে, তুরস্ক তাদের পাশে থাকবে। আমাদের এই ভূমিকা খর্ব করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে।সূত্র-টিআরটি ওয়ার্ল্ড