উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আব্দুস সবুর, তানোর: ||
রাজশাহীর তানোর থানা পুলিশের পৃথক অভিযানে ও গোপন সংবাদের ভিত্তিতে ৩ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী ইয়াসিন সরকারকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি মুন্ডুমালা হাট এলাকায়। সে মোস্তাফিজুর রহমান বাবুর পুত্র। একই সঙ্গে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে আরও তিনজনকে আটক করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বসতবাড়ির মূল ফটকের সামনে থেকে গ্রেফতার করা হয়। বুধবার পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই মো. শফিকুল ইসলাম। তার সঙ্গে কনস্টেবল রাজু আহমেদ, কনস্টেবল জিসান বাবু ও কনস্টেবল শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।এদিকে তানোর থানার মামলা নং-১৪, তারিখ ১৩/০৭/২০২৬-এর এজাহারভুক্ত আসামি মো. হাতেম আলী (৪০), কে আটক করা হয়। তার বাড়ি কামারগাঁ ইউনিয়ন ইউপির ছাঐড় গ্রামে। সে মৃত বাদল সরকার পুত্র। অপরদিকে গ্রেপ্তারি পরোয়ানামূলে আরও দুই আসামিকে আটক করা হয়। তারা হলেন— সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. শাকিল আহমেদ, তার বাড়ি পৌর সদর আমশো গ্রামে, নাসির উদ্দিন পুত্র। , গ্রাম আমশো, থানা তানোর এবং জিআর সাধারণ পরোয়ানাভুক্ত আসামি মো. সাদ্দাম (৪৫), তার বাড়ি জুমারপাড়া গ্রামে, সে মৃত মৃত সাত্তারের পুত্র। তানোর থানা পুলিশ জানায়, অভিযানে মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুইজন নিয়মিত মামলার এবং দুইজন পরোয়ানাভুক্ত আসামি।গ্রেপ্তার অভিযানে অংশ নেন এসআই মো. শফিকুল ইসলাম, এসআই মো. জাহাঙ্গীর আলম এবং এএসআই মো. শাহাদাত হোসেন।থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।