উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে মোট ২২ (বাইশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২২ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।লবণচরা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়েছে।ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের উৎস ও এর সাথে জড়িত অন্যদের সনাক্ত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।