উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
মানুষের সেবা করার জন্য সবসময় সরকারি বরাদ্দের আশায় বসে না থেকে, নিজস্ব উদ্যোগে সমাজ ও জনগণের কল্যাণে কাজ করা সম্ভব—এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।খুলনার গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে কোনো সরকারি উদ্যোগের অপেক্ষা না করে, শফিকুল আলম তুহিন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই সড়কটি মেরামতের কাজ সম্পন্ন করেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছিল। বিএনপি নেতার এই সময়োপযোগী ও জনকল্যাণমুখী উদ্যোগের ফলে রাস্তাটি পুনরায় সচল হয়েছে এবং সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।তার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। তারা মনে করছেন, সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে দেশের অনেক সমস্যারই দ্রুত সমাধান সম্ভব।