উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ||
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ঢাকা মহানগর দক্ষিণ শাখার নবগঠিত কমিটিতে ঝালকাঠির পাঁচ নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।তারা হলেন—ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের ইঞ্জিনিয়ার মো. সালমান খান, যিনি দপ্তর সম্পাদক ( সহ-সভাপতি পদে মর্যাদা) হয়েছেন;নবগ্রাম এলাকার পরমহল গ্রামের কৃতী সন্তান মো. ফিরোজ খান রনি, যিনি সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন; ঝালকাঠি পৌরসভার রামনগর এলাকার বাসিন্দা সোহেল হাওলাদার, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন; পশ্চিম চাঁদকাঠির মো. আমিনুল ইসলাম সজল যিনি যূগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন এবং বিনয়কাঠি ইউনিয়নের মো. এনামুল, যিনি সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত কমিটি অনুমোদন লাভ করে।এ বিষয়ে নবনির্বাচিত সহ-সভাপতি মো. ফিরোজ খান রনি বলেন, “ছাত্রদল আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সংগঠন। দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব।”