উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনায় স্থানীয় দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পবিত্র মহররম উপলক্ষে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের প্রিয় নেতা, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট জনাব এস এম শফিকুল আলম মনা।অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিতে উপস্থিত সকলের মাঝে সুশৃঙ্খলভাবে খাবার বিতরণ করা হয়। এ সময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।খাবার বিতরণকালে প্রধান অতিথি দুস্থ ও এতিমদের খোঁজখবর নেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।