উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবদুল্লাহ আল শাহিদ খান , ববি ক্যাম্পাস: ||
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’-এর ২০২৬-২৭ সেশনের জন্য আগামী ১ বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই কমিটিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের মো: তামিম ইকবাল রাজু-কে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের তানভীর হাসান রিহাম-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।কমিটির সদ্য বিদায়ী সভাপতি আকাশ আলমগীর মুন্না ও সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটি অনুমোদন পায়।নব্যগঠিত পূর্ণাঙ্গ কমিটি:ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন:সহ-সভাপতি: শাকিল আহমেদ (২০২১-২২)যুগ্ম-সাধারণ সম্পাদক: মো: আশিক উদ্দিন (২০২২-২৩)সাংগঠনিক সম্পাদক: আরেফিন জুবায়ের রাজিন (২০২২-২৩)দপ্তর সম্পাদক: মো: তৌফিক রহমান (২০২৩-২৪)প্রচার সম্পাদক: রাশিদুল ইসলাম আশিক (২০২৩-২৪)অর্থ সম্পাদক: মো: ইভন ইসলাম (২০২৩-২৪)কার্যনির্বাহী সদস্যবৃন্দ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ):ফাতিন আহমেদ (সদস্য-০১), মো: ওবায়দুল্লাহ (সদস্য-০২), টিপু সুলতান (সদস্য-০৩), রাশেদ আহমেদ (সদস্য-০৪) এবং মো: আশিকুর রহমান (সদস্য-০৫)। সংগঠনটিকে সুচারুভাবে পরিচালনার জন্য ৪ সদস্যবিশিষ্ট শিক্ষক উপদেষ্টা মণ্ডলী যুক্ত রয়েছেন। তারা হলেন— ড. মো: খোরশেদ আলম (সহযোগী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ), মো: মেহেদী হাসান (সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ), মো: আবু সালেম (সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ) এবং মো: ছোটন আলী (প্রভাষক, আইন বিভাগ)।নবনির্বাচিত সভাপতি মো: তামিম ইকবাল রাজু বলেন, " বরিশাল বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং আমাদের জেলার শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা ও ঐক্যের প্রতি একটি বড় অঙ্গীকার। কুষ্টিয়া থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরাই হবে আমাদের অন্যতম লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে আমরা একে একটি আদর্শ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলবো।"নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানভীর হাসান রিহাম বলেন, " একটি সংগঠনের শক্তি তার পদে নয়, বরং সদস্যদের অংশগ্রহণ ও আস্থায়। আমাদের অঙ্গীকার থাকবে শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত, সক্রিয় ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম নিশ্চিত করা। আমরা শুধু সমস্যার সমাধান নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ, নেতৃত্বের সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক চর্চা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত উদ্যোগ গ্রহণ করব। সকলকে সঙ্গে নিয়ে একটি প্রাণবন্ত সংগঠন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সদস্য সংগঠনের নীতি ও আদর্শ বহির্ভূত কাজে সম্পৃক্ত থাকলে উপদেষ্টা ও সহ-উপদেষ্টা মণ্ডলীর ক্ষমতাবলে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের অগ্রযাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।"