উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক প্রেমিক-প্রেমিকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।জানা গেছে, স্টেশনে অবস্থানকালে ওই যুগলের ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। অপরাধের সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আইনের আওতায় আনা হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে জানান, সমাজে এই ধরনের লেবাসধারী বা সাধারণ মানুষের বেশে থাকা ব্যক্তিরা যখন চুরি, ছিনতাই কিংবা মাদকের মতো অপরাধে জড়িয়ে পড়ে, তখন সমাজের সাধারণ মানুষের পারস্পরিক বিশ্বাস ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে। অপরাধী যেই হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।