উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তানভীর আহমদ ফারুক ||
সুবিধাবঞ্চিত ও দুস্থ শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক বিশেষ স্বাস্থ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'ওয়ার্ল্ড ভিশন'-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে স্বাস্থ্য সুরক্ষামূলক বিভিন্ন সামগ্রী তুলে দেন। আয়োজকরা জানান, শিশুদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।২৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিদল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের কল্যাণে এমন মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।