উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তানভীর আহমদ ফারুক ||
খুলনার স্থানীয় রাজনীতিতে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে ব্যাপক প্রশংসিত হচ্ছেন দুই জনপ্রিয় জননেতা। তারা হলেন আলহাজ্ব মিজানুর রহমান মিজান এবং আলহাজ্ব এডভোকেট সরদার আনিছুর রহমান পপলু। নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তারা "কর্মী বান্ধব নেতা" হিসেবে নিজেদের এক অনন্য পরিচিতি তৈরি করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, যেকোনো রাজনৈতিক ক্রান্তিলগ্ন কিংবা নেতাকর্মীদের সুখ-দুঃখে এই দুই নেতা সবসময় অগ্রভাগে থাকেন। সাধারণ কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা এবং তাদের খোঁজখবর রাখার কারণে তৃণমূল পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা আকাশচুম্বী।নেতাকর্মীদের দাবি, আলহাজ্ব মিজানুর রহমান মিজান এবং আলহাজ্ব এডঃ সরদার আনিছুর রহমান পপলুর মতো নেতৃত্ব খুলনা অঞ্চলের রাজনৈতিক ভিতকে আরও শক্তিশালী করছে। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।