উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেক্স: ||
ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে শুরুতেই শেলদেরুপের গোলে পিছিয়ে পড়ে। তবে প্রথমার্ধেই জুড বেলিংহামের দুর্দান্ত ফিনিশে ১-১ সমতায় ফেরে থমাস টুখেলের দল।দ্বিতীয়ার্ধে নরওয়ে আবারও জালে বল পাঠালেও আর্লিং হালান্ডের করা ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়েই আবারও নায়ক বেলিংহাম। ২৫ গজ দূর থেকে মরগান রজার্সের নেওয়া শট নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড সহজেই তালুবন্দি করতে পারতেন। কিন্তু বল ফসকে গেলে রিবাউন্ডে সবার আগে ঝাঁপিয়ে পড়ে জালে বল পাঠান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।বেলিংহামের জোড়া গোলে প্রথমবারের মতো ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। শেষদিকে নরওয়ের চাপ দক্ষতার সঙ্গে সামলে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।এই জয়ে ইতিহাসে চতুর্থবারের মতো এবং ২০১৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ড।