উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
খুলনা সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের বাসিন্দাদের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও জননেতা নজরুল ইসলাম মঞ্জু।আজ প্রবল বর্ষণ উপেক্ষা করে তিনি সরাসরি মাঠপর্যায়ে ছুটে যান এবং ৩১নং ওয়ার্ডের জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নিজে দাঁড়িয়ে থেকে পানি নিষ্কাশন কার্যক্রমের তদারকি ও নির্দেশনা প্রদান করেন।ভারী বৃষ্টির মাঝেও প্রশাসকের এমন জনবান্ধব উদ্যোগ ও তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ৩১নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তার এই দায়িত্বশীল ভূমিকার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। স্থানীয়রা জানান, খুলনা সিটির জনগণের জন্য একজন যোগ্য সেবক হিসেবে তিনি সংকটের মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়।