উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেক্স: ||
হত্যার চেষ্টা করা হলে ইরানের বিরুদ্ধে হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে, বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন,ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি বিশ্বের বিভিন্ন স্থানে উচ্চারিত তাদের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে—এই ক্ষেত্রে আমাকে—হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে এবং আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র সঙ্গে সঙ্গে নিক্ষেপ করা হবে।তিনি আরও বলেন,এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে এক বছরের জন্য, প্রয়োজনে সেই সময় আরও বাড়িয়ে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সব অঞ্চল সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।সূত্র: আল-জাজিরা