উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মীর ফারুক হোসেন,ব্যুরো প্রধান খুলনা: ||
রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের পিতা আলহাজ্ব শেখ হাসান আলী বার্ধক্যজনিত কারণে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি জনাব এস এম শফিকুল আলম মনা। হাসপাতালে অবস্থানকালে তিনি অসুস্থ শেখ হাসান আলীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।এ সময় খুলনা মহানগর বিএনপি সভাপতির সাথে আরও উপস্থিত ছিলেন মোংলা পৌরসভা বিএনপির সভাপতি শেখ জুলফিকার আলী।নেতৃবৃন্দ চিকিৎসাধীন আলহাজ্ব শেখ হাসান আলীর নেক হায়াত ও পরিপূর্ণ শিফা (সুস্থতা) কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।