উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
সরকার দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যার দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের। এ দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।শুক্রবার (১০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত।এ ছাড়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের ত্রাণ মজুত এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন তিনি। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দিয়ে কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করবেন।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, পর্যাপ্ত ত্রাণ নিশ্চিতকরণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে সরকারকে নিয়মিত অবহিত করার দায়িত্বও পালন করবেন প্রতিমন্ত্রী।এ কাজে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি সংস্থা প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।