উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি : ||
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। ০৯ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে সন্দেহভাজন এই প্রতারককে হাতেনাতে আটক করা হয়।আটককৃত ব্যক্তির নাম আবেদ আলী (৩২)। ঘটনার সময় তিনি নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করে হাসপাতালের জরুরি বিভাগে আকস্মিকভাবে ভিডিও ধারণ শুরু করেন। তার এমন রহস্যজনক আচরণ এবং সন্দেহজনক গতিবিধি সেখানে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের নজরে আসে।প্লাটুন কমান্ডার মো. মাইনুল ইসলামের নেতৃত্বে টহল টিমের সদস্য আনসার রাসেল উদ্দিন ও আলমগীর হোসেন তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন। কোনো বৈধ প্রমাণ দেখাতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় তাকে দ্রুত পুলিশে সোপর্দ করা হয়।পরবর্তীতে এনএসআই জেলা কার্যালয়ের জুনিয়র ফিল্ড অফিসার মো. শাহিন ইসলাম এসে তথ্য যাচাই-বাছাই করে তার ভুয়া পরিচয় নিশ্চিত করেন। আনসার বাহিনীর এই বিচক্ষণতা ও সক্রিয় তৎপরতার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং এনএসআই কর্মকর্তা বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।দেশের সরকারি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও স্থানে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়োজিত রয়েছে। এই ঘটনাটি বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক নিষ্ঠা, পেশাদারিত্ব এবং সতর্ক অবস্থানের আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।