উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাসুম খান,ঝালকাঠি: ||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. নজরুল ইসলাম খান ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের দোয়া, সমর্থন ও ভোট কামনা করছেন।প্রচারণাকালে মো. নজরুল ইসলাম খান বলেন, "কথা নয়, কাজে হবে পরিচয়। জনগণ পাশে থাকলে নিশ্চিত হবে বিজয়। দেশ সবার আগে, এরপর জনতার সেবা।" তিনি আরও বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সবার অংশগ্রহণে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন।তিনি জানান, ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, বাড়ি বাড়ি গণসংযোগ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন এই মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম খান।