উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেক্স: ||
বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে।বৃহস্পতিবার (৯ জুলাই) হারাতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে শুরু হওয়ার আগে মিরাজ জানান, শুরুর ১০ ওভার কাজে লাগাতে চান তারা।প্রথম ওয়ানডের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম।বাংলাদেশের একাদশে রয়েছেন— তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।হারারেতে অনুষ্ঠিত এই ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজে টিকে থাকার লড়াই। সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে মেহেদী হাসান মিরাজের দল।