উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তানভীর আহমদ ফারুক ||
খুলনা জেলা পরিষদের মাননীয় প্রশাসক এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুবদলের নেতৃবৃন্দ।জেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের প্রিয় ভাই ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। সংক্ষিপ্ত আলোচনায় খুলনার সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জেলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।